সোনারগাঁয়ে উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান
ভিপি পারভেজ সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়ন, সোনারগাঁও পৌরসভার ডিজিটাল সেন্টার, তথ্য কেন্দ্র সহ বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশানার মনিরুজ্জামান মিঞা। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই ) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখেন তিনি, এসময় সাদিপুর ও জামপুর ইউনিয়নে কয়েক হাজার মানুষের পানিবন্দী থাকার দুর্ভোগের বিষয় নিয়ে স্থানীয় সংসদ সদস্য সুযোগ্য পুত্র খায়রুল ইসলাম সজীব বিভাগীয় কমিশনের কাছে তুলে ধরেন। মানুষের দুর্ভোগের কথা শুনে তাৎক্ষণিকভাবে তিনি জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেন। দ্রুত এই জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। এসকল কাজ পরিদর্শন শেষে সোনারগাঁও উপজেলা কর্তৃক আয়োজিত সরকারি দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোছাম্মৎ সেলিনা বানু, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রসাশক রায়হান কবির,জেলা যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও এমপি পুত্র খাইরুল ইসলাম সজিব। অন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম, সাদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলি, সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আঃ রহমান সরকার, সোনারগাঁও থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।মতবিনিময় সভায় কমিশনার মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে, একসাথে কাজ করতে হবে। এখানে কোন অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না।
