‘মানুষ আমার চোখের দিকে নয়, ব্রণের দিকেই তাকাত’
ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে তার অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
একদিকে অনেকেই তার অভিনয় দক্ষতা ও স্বাভাবিক সৌন্দর্যের প্রশংসা করছেন, অন্যদিকে কেউ কেউ মনে করছেন, পৌরাণিক চরিত্র সীতার সঙ্গে তার চেহারার মিল নেই।
এই বিতর্কের মধ্যেই ভাইরাল হয়েছে সাই পল্লবীর একটি পুরোনো সাক্ষাৎকার। সেখানে তিনি ব্রণ, গায়ের রং, সৌন্দর্যের প্রচলিত ধারণা এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প তুলে ধরেছিলেন।
সীতা চরিত্রে সাই পল্লবীকে ঘিরে বিতর্ক
‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সাই পল্লবীকে নিয়ে তর্ক-বিতর্ক চলছে।
অনেক দর্শকের মতে, সাই পল্লবীর সরল ব্যক্তিত্ব, মেকআপনির্ভর নয় এমন উপস্থিতি এবং শক্তিশালী অভিনয় তাকে সীতার চরিত্রের জন্য উপযুক্ত করে তুলেছে।
তবে সমালোচকদের একটি অংশের দাবি, হিন্দু ধর্মগ্রন্থে সীতার যে সৌন্দর্যের বর্ণনা রয়েছে, তার সঙ্গে সাই পল্লবীর চেহারা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘এটি সাই পল্লবীর সৌন্দর্য নিয়ে মন্তব্য নয়। তিনি প্রচলিত সৌন্দর্যের মানদণ্ড মানতে বাধ্য নন।কিন্তু ধর্মগ্রন্থে মা সীতার যে রূপের বর্ণনা রয়েছে, তার সঙ্গে তিনি মেলে না বলেই অনেকের আপত্তি।’
অন্যদিকে বহু দর্শক পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, একটি চরিত্র ফুটিয়ে তুলতে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অভিনয় দক্ষতাই বেশি গুরুত্বপূর্ণ।
