র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ৪
খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার ইয়াবাসহ চার কারবারিকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার (৭ আগস্ট) সকালে সদর থানাধীন মিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
শনিবার (৮ আগষ্ট) র্যাব-৬ এর মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
আটকরা হলেন– বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম (২০) এবং আয়শা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর ইয়াবাসহ তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।
