*** দৈনিক বর্তমান দিনকাল পত্রিকার যাত্রা শুরু, শিগ্রহই শুভ উদ্ভোধন ***
গণমাধ্যমের জগতে নতুন এক সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দৈনিক বর্তমান দিনকাল। সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাঠকের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে পত্রিকাটির পথচলা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। তারা আশা প্রকাশ করেন যে, দৈনিক বর্তমান দিনকাল দেশ, সমাজ ও মানুষের কথা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং জনজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।
পত্রিকার সম্পাদকমণ্ডলী জানান, পাঠকের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য। নিরপেক্ষ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং সময়োপযোগী বিশ্লেষণের মাধ্যমে একটি শক্তিশালী গণমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে তারা বদ্ধপরিকর।
নতুন এই যাত্রায় দৈনিক বর্তমান দিনকাল-এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পত্রিকাটির সাফল্য, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করেছেন শুভানুধ্যায়ী ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.