*** সোনারগাঁওয়ে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে রোগীরকে পিটিয়ে হত্যার দাবিতে মানববন্ধন ***

0
170c70ef-e72c-4682-89be-b58a91092a50-600x337

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে মোহাম্মদ ফয়জুল (৪৮) নামে এক রোগীকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

গতকাল শনিবার ( ৬ই জুন ) বিকালে সোনারগাঁও উপজেলা পরিষদ ভবনের সামনে নয় জনের নাম উল্লেখ করে ফাঁসির দাবি করেন । মানববন্ধনে শিশুসহ শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার (৩ জুন) রাতে সোনারগাঁও উপজেলা বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া পাইলট স্কুলের পিছনে হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ফয়জুল কাঁচপুরের পশ্চিম বেহাকৈর এলাকার ভাড়াটিয়া এবং মেঘনা উপজেলার নলচর গ্রামের মৃত মোঃ হোসেনের ছেলে।,

নিহতের মেয়ে নুরজাহান বলেন আমার বাবা
ফয়জুলকে পরিকল্পিত ভাবে পিটিয়ে ও পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে । গত মে মাসের ১২ তারিখে উপজেলার বৈদ্যেরবাজার ইউপির হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। মে মাসের ২৯ তারিখে ঈদুল আযহার পরের দিন মাদক নিরাময় কেন্দ্রে দেখতে গিয়েছিল তার পরিবারের লোকজন। এসময় একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেন তার মেয়ে নুরজাহান (২৮)।
নিহতের মেয়ে নুরজাহানের ভাষ্যমতে, ঈদের দুই দিন আগে মাদক নিরাময় কেন্দ্রে আমরা পরিবারের সবাই দেখতে চাইলে তারা আমার বাবাকে দেখতে দেয়নি এবং ঈদের পরের দিন দেখতে পাই আমার বাবা সুস্থ অবস্থায় হাটাচলা করছিল।
গত বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে মিশু নামে এক ব্যক্তির মাধ্যমে মোবাইল ফোনে খবর পাই আমার বাবা অসুস্থ হয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আমরা হাসপাতালে গিয়ে আমার বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই। আমরা জানতে পারি অজ্ঞাতনামা লাশ হিসেবে আমার বাবাকে হাসপাতালের বেডে রেখে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রের মালিক মৃত সগির ডাক্তারের ছেলে সজিব ও তার সহযোগিরা পালিয়েগেছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারোয়ার বলেন, মৃত্যুর ঘটনায় মামলা নেওয়া হয়েছে,
লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, আসামিদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!