স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবেন নেইমার

0
Neymar

নেইমার গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। তাঁকে ছাড়া মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করা ব্রাজিল আজ হাইতিকে হারিয়েছে। হাইতি ম্যাচের পর সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী নেইমারের ফেরার বিষয়ে ইতিবাচক বার্তা দেন আনচেলত্তি।

সেখানে তিনি বলেন, ‘নেইমার আগামীকাল একা অনুশীলন করবে। এরপর সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।’

 নেইমার চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খুব বেশি ম্যাচেও খেলতে পারেননি। তবে যখনই খেলেছেন, দারুণ প্রভাব দেখিয়েছেন। মাত্র ৪ ম্যাচে মাঠে নেমে ২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি গোল। নেইমারের কাছে ব্রাজিল নিশ্চয়ই এমন কিছুই চাইবে!ব্রাজিল কোচ বলেন, ‘গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের পর্বে যাওয়াটা পরের দিকের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা স্কটল্যান্ড ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। স্কটল্যান্ডের নিজস্ব কিছু শক্তি আছে, যা আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!