বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের বড় জয়

0
futbol-202606211239066207028763

পুরো নব্বই মিনিটের খেলায় কিছু না ঘটলেও এই ম্যাচ বিশ্বকাপের ইতিহাসে আলাদাভাবেই জায়গা করে নিত। বিশ্বকাপ ইতিহাসের এক হাজারতম ম্যাচ বলে কথা। মাইলফলকের ম্যাচটি জাপান স্মরণীয় করে রাখল নিজেদের জন্যও। ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এশিয়ান দলটি তিউনিসিয়াকে হারিয়েছে ৪–০ গোলের বড় ব্যবধানে।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে কোনো এশিয়ান দেশের সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড এটি। জাপানের চার গোলের দুটি করেছেন আয়াসে উয়েদা। অন্য দুটি দাইচি কামাদা ও জুনিয়া ইতোর। জাপানের কাছে বড় ব্যবধানে হেরে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তিউনিসিয়ার।বে গত আসরে সৌদি আরবের ডাগআউটে থাকা রেনারও তিউনিসিয়ার ভাগ্য বদলাতে পারেননি। বরং ম্যাচের চতুর্থ মিনিটেই কামাদার গোলে পিছিয়ে পড়ে তারা। শুরুতেই পিছিয়ে পড়া তিউনিসিয়া এরপর শুধু জাপানি আক্রমণের মুখে জাল রক্ষাতেই পরিশ্রম করেছে বেশি।

জাপান ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উয়েদার গোলে। ডাচ ক্লাব ফেইনুর্ডে খেলা এই ফরোয়ার্ড শেষ দিকে ৮৩তম মিনিটে করেন আরেকটি গোল। তার আগে ৬৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি আসে ইতোর কাছ থেকে।গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাচদের হারাতে পারলেও তিন পয়েন্টের বেশি হবে না দলটির। আর সুইডেন শেষ পর্যন্ত তিন পয়েন্টে আটকে থাকলেও হেড টু হেড সমীকরণের কারণে তিউনিসিয়ার গ্রুপে তৃতীয় হওয়ারও সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!