অবসর ভেঙে ফিরছেন রোনাল্দিনহো? বিশ্বকাপের মাঝেই নতুন চুক্তি নিয়ে জল্পনা

0
jM2Zsx9DneW46ytIQWzLWB8SjjsiDHh4A0mXrHH3

স্পোর্টস ডেস্ক:

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চের মাঝেই ফুটবল বিশ্বে এক বিশাল চমক নিয়ে হাজির হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্দিনহো। দীর্ঘ ১১ বছরের অবসর ভেঙে আবারও পেশাদার ফুটবলে ফিরতে যাচ্ছেন ২০০৫ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ৪৬ বছর বয়সী এই ফুটবল জাদুকর ইতালির তৃতীয় স্তরের (সিরি সি) ক্লাব রাভেনা এফসি (Ravenna FC)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

ইতালিয়ান ক্রীড়া দৈনিক গ্যাজেটা দেলো স্পোর্ট (Gazzetta dello Sport) প্রথম এই খবরটি সামনে আনে। পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি-এর পক্ষ থেকেও চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাভেনার নতুন সদস্য হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!