এবারের বিশ্বকাপে আমরা জিততে যাচ্ছি: ইয়ামাল

0
Copy of matcha prediction - 2026-07-01T144803.368_1782895701

২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স কোনো বাড়তি সুবিধাজনক অবস্থানে রয়েছে—এমন দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল। ফরাসিদের দুর্দান্ত ফর্ম সত্ত্বেও কোনো পক্ষকেই ফেভারিট বা এগিয়ে রাখতে রাজি নন তিনি।

এক সাক্ষাৎকারে ইয়ামাল জানান, ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ স্পেনের নেই। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে তার দল নিজেদের সেরাটা উজাড় করে দেবে বলে তিনি আশাবাদী।

ফ্রান্সের মুখোমুখি হওয়া প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘ইউরোর পর থেকে ওরা আমাদের হারাতে পারেনি। তাই ওরা আমাদের চেয়ে ভালো বা সেরা অবস্থানে থাকতে পারে না।’ 

গ্রুপ পর্বে দলগুলোর পারফরম্যান্স কেমন ছিল, তা নকআউট পর্বে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। তার মতে, নকআউট পর্ব সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘গ্রুপ পর্বের হিসাব এখন অর্থহীন। আমার মনে হয় না এই ম্যাচে কেউ স্পষ্ট ফেভারিট। অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে চমৎকার সব খেলোয়াড় রয়েছে, তবে তারা অন্য সবার চেয়ে ভালো অবস্থানে রয়েছে—এমনটা আমি ভাবি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!