হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন এমবাপ্পে
10 Kylian MBAPPE (fra) during the Group B - UEFA EURO 2024 Qualifying Round match between France and Greece at Stade de France on June 19, 2023 in Paris, France. (Photo by Anthony Bibard/FEP/Icon Sport/Sipa USA)(Sipa via AP Images)
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মাঠে নেমেছিল দিদিয়ের দেশমের ফ্রান্স। কিন্তু মাঠের লড়াইয়ে স্প্যানিশ ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল ফরাসিদের সেই স্বপ্ন। স্পেনের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো গতবারের রানার্স আপদের। ম্যাচ শেষে দল হেরে যাওয়ার সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। একই সঙ্গে দলের দুর্বল রণকৌশল ও মাঠের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগরে দিতেও দ্বিধা করেননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
ডালাসের সেমিফাইনালে শুরু থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের পকেটে পুরে নিয়েছিল স্পেন। রদ্রি ও ফাবিয়ান রুইজের নিখুঁত পাসিং আর গতি নিয়ন্ত্রণের সামনে ফ্রান্সের মাঝমাঠ ছিল পুরোপুরি দিশাহারা।
ম্যাচ শেষে নিজের হতাশা ও কৌশলগত ব্যর্থতার কথা তুলে ধরে এমবাপ্পে বলেন, ‘মাঝমাঠে আমরা ছিলাম তিনজন, অথচ ওরা ছিল দুজন। কিন্তু রদ্রি ও ফাবিয়ান এতটাই সময় ও জায়গা পেয়েছে যে খুব সহজেই খেলা নিয়ন্ত্রণ করেছে। আমাদের প্রেসিংয়ে যোগাযোগের বড় অভাব ছিল। চলতি বিশ্বকাপে প্রথম ছয় ম্যাচে ১৬ গোল করা ফ্রান্সের বিধ্বংসী আক্রমণভাগ স্পেনের রক্ষণদুর্গে এসে পুরোপুরি মুখ থুবড়ে পড়ে। ম্যাচের ২২ মিনিটে ফরাসি ডিফেন্ডার লুকাস দিগনের ভুল ফাউল থেকে পেনাল্টি পায় স্পেন। ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। এরপর দ্বিতীয় অর্ধের শুরুতেই স্প্যানিশ রাইট-ব্যাক পেদ্রো পোরোর দারুণ এক গোল ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়।
