ডিএমপি এলাকায় গত একদিনে গ্রেফতার হয়েছে ৪৬৬ জন, বিভিন্ন মামলায় এবং মামলা হয়েছে ৫৭টি
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে ৫৭টি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে একটি জিপগাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা, ল্যাপটপ, কম্পিউটার সরঞ্জাম, ২১টি মোবাইল ফোন, ১৩৫টি সিমকার্ড, বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের সিল-স্বাক্ষরসংবলিত ৪১টি সিল এবং ৩২০ পাতা অফিসিয়াল লেটারহেড উদ্ধার করা হয়েছে।
এছাড়া এক কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ ও ৬০টি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
