মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

0
WhatsApp-Image-2026-08-16-at-10.41.41

নোয়াখালীর সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন।

গতকাল শনিবার সন্ধ্যার ৭টার দিকে এ ঘটনা ঘটে। ​

নিহত মোশাররফ হোসেন মজুমদার কেশারপাড় গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। আহতরা হলেন কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক সুমন ও অটোরিকশাচালক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার অটোরিকশাযোগে কানকিরহাটের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইউপি চেয়ারম্যানসহ ৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে মোশাররফের মৃত্যু হয়।

​সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত ও এক বিএনপি নেতার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছিল পুলিশ। তবে মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যান। আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!