মাদরাসা থেকে অস্ত্রসহ আটক ২ যুবক

0
IMG-20251006-WA0075

নোয়াখালীতে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুকসহ (এলজি) দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ি মাদরাসা ভবন থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন– নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী (শান্তিনগর) এলাকার মৃত আব্দুল হকের ছেলে পারভেজ হোসেন (৩১) এবং একই এলাকার আবুল কালামের ছেলে ফয়সাল (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় দারুস সুন্নাহ এবতেদায়ি মাদরাসা ভবনের নিচতলার সিঁড়ির পশ্চিম পাশের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি পুরনো দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!