জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ নিহত ৩
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল ০১ সেপ্টেম্বর বিকেল ও সন্ধ্যায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলা সদরের পুরোনো রেললাইন এলাকায় নিজ বাড়িতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ১৪ বছরের কিশোর রাজু। বিদ্যুতের তারে আটকে থাকা ছেলেকে উদ্ধারের চেষ্টা করলে তার মা লাকি আক্তার (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধারে এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজুর দাদি বুলি বেগমও।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজু ও তার মা লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রাজু ওই এলাকার আবদুর রশিদের ছেলে।
