অন্যদের সঙ্গে আজমুলকে পেটায় রিফাত : এসআরবি

0
1790067079-cddd4a39c3e02223d7175908720213a7

খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হোসেন হত্যা মামলায় হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রিফাত সিরাজগঞ্জ জেলার সদর থানার গুনেরগাতি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি কৃষি ব্যাংকের টাউন নওয়াপাড়া শাখার ক্যাশ অফিসার। এসআরবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা ঘটনার অন্যতম অভিযুক্ত তিনি।

এসআরবি-৬ উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, আজমুল হোসেন হত্যার পর রিফাত আত্মগোপন করে।

সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৮ বরিশালের যৌথ দল পিরোজপুরে অভিযান চালায়। সেখান থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। অন্যদের সঙ্গে আজমুল নিজেও লাঠি দিয়ে পিটিয়েছিল।

আজমুল মারা যাওয়ার পর আত্মগোপন করেন তিনি।

এসআরবির এই কর্মকর্তা জানান, রিফাতকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!