জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ পন্থীর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

0
WhatsApp Image 2026-09-22 at 5.26.53 PM

কামরুল হাসান,
জাননমালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ এবং তার দোসরদের দ্বারা সৃষ্ট সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন অংশ নেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় সংসদ তার বক্তব্যে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!