আশুলিয়ায় ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেপ্তার

0
new-project-2026-09-30t124905.827-20260930124918

সাভারের আশুলিয়ায় কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা জাহিদ হাসানকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ‎বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎গ্রেপ্তার জাহিদ হাসান আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর এলাকার আওলাদ হোসেনের ছেলে এবং শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

‎এদিকে ছাত্রলীগ নেতা জাহিদ গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বারবার থানায় এসে তদবির করেন বকে অভিযোগ উঠেছে।

তবে অভিযুক্ত বিএনপি নেতা মশিউর রহমান মিন্টু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব বিষয়ে তদবির করার প্রশ্নই ওঠে না। আপনি খবর নেন, ওসিকে ফোন করেন, যে পুলিশ সদস্য ধরছে তাকে ফোন করেন যে আমি ছাত্রলীগ নেতাকে ছাড়াতে কোনো তদবির করেছি কি না?’ 

‎আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, চাঁদাবাজির একটি মামলায় জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!