ব্রাজিল ক্যাম্প ছেড়ে বার্সেলোনায় ফিরতেই শতভাগ ফিট রাফিনিয়া

0
Raphinha-20260930123901

জাতীয় দল ব্রাজিলের হয়ে খেলতে নামলেই চোটে পড়েন রাফিনিয়া—বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডকে নিয়ে ব্রাজিল সমর্থকদের এমন অভিযোগ বেশ পুরোনো। 

বিশ্বকাপের পর সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ঊরুর চোটে পড়েন রাফিনিয়া।

গল্পে মজার মোড়টা এল এরপরই। ব্রাজিল ক্যাম্প ছেড়ে বার্সেলোনায় ফিরতেই নাকি রাফিনিয়া শতভাগ ফিট! ব্যস, এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে হাসি-ঠাট্টা আর ব্রাজিল ভক্তদের ক্ষোভ।
অনেকের প্রশ্ন, জাতীয় দলের হয়ে খেলতে গেলেই চোট, কিন্তু বার্সেলোনায় ফিরতেই ফিট—বিষয়টা কি নিছক কাকতাল? কেউ কেউ তো রসিকতা করে বলছেন, রাফিনিয়ার শরীরে বুঝি আলাদা একটি ‘বার্সেলোনা মোড’ আছে!

ব্রাজিলের জার্সিতে রাফিনিয়ার কাছ থেকে বড় প্রত্যাশা থাকে সমর্থকদের। তাই গুরুত্বপূর্ণ সময়ে তাকে না পাওয়ায় হতাশা থাকাটাই স্বাভাবিক। তবে ব্রাজিলের সঙ্গে রাফিনিয়া বেঈমানি করেছেন—এমন অভিযোগের পক্ষে নিশ্চিত কোনো প্রমাণ নেই।

তবু ফুটবলে সমর্থকদের আবেগ বলে কথা! ব্রাজিল ক্যাম্প থেকে বের হওয়ার পর দ্রুত ফিট হয়ে ওঠার খবরেই আসছে একের পর এক মজার সব মন্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!