চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই, আটক ২

0
7559caffee7aaee74f815e379b48b3e3-68dd1e2bb1229

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।

রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রূপসী বাগবাড়ী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশাচালক রাজন মিয়া রূপগঞ্জে তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। আটকরা হলেন রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ফয়সাল মিয়া ও নোয়াখালী সদর থানার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে জামাল মিয়া। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, রবিবার দিবাগত রাত ২টার দিকে কয়েকজন যুবক যাত্রী বেশে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশায় উঠেন।

পরে অটোরিকশাটি রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে চালক রাজনকে ধারাল ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে তার গলাকেটে মরদেহ রাস্তার পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা। পরে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় রাজনকে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ফয়সাল ও জামালকে আটক করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!