‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখ প্রকাশ করলেন রাশেদ খান

0
images

জৈনপুরী দরবার শরিফের নামের উচ্চারণগত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। অনিচ্ছাকৃত ভুলটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘জৈনপুরী দরবার শরিফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান অটুট রেখে, অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বক্তব্যে কোনো ধরনের অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমার যতটুকু জানার সুযোগ হয়েছে, জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক।

তবে শব্দদ্বয়ের সঙ্গে আমার কাজের সম্পৃক্ততা সীমিত ও পরিচিত কম থাকায় জ্ঞাতবহির্ভূত উচ্চারণগত ভুল হয়েছে।’

ভবিষ্যতে এই শব্দদ্বয় উচ্চারণে আরো সাবধানতা অবলম্বন করতে পারবেন বলে আশাবাদী রাশেদ খান।

ফেসবুক পোস্টের শেষে তিনি মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘চমৎকার আয়োজন ও আন্তরিকতার জন্য মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ইসলামের খিদমতে তিনি যে সংগ্রাম করে যাচ্ছেন, তাকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তার কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও তার বিজয় অনিবার্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!