সাংবাদিক আলিফ হত্যা মামলার আসামি ১ দিনের রিমান্ডে

0
1000247972-6ad5dba7db971

দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে (২৮) এক দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে পুলিশের পক্ষ থেকে তাকে সাত দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার এসআই আসাদুল ইসলাম। তিনি জানান, রবিবার (১৮ অক্টোবর) দুপুরে সাত দিনের রিমান্ড আবেদনসহ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছিল। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালত ২৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন।

এদিন দুপুর ২টা থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!