কালীগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

0
images (6)

গাজীপুর প্রতিনিধি | দৈনিক বর্তমান দিনকাল

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় পুলিশের এসআই ও এক বিএনপি নেতা নিহতের মামলার প্রধান আসামি ট্রাকচালক মাজহারুল ইসলামকে (২৫) পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এই তথ্য জানায়।

গ্রেপ্তার পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানাধীন চারখালীর বাসিন্দা।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১ ও এসআরবি-৮ তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান করে এই আসামি গ্রেপ্তার করে।

জানা গেছে, ২৩ অক্টোবর ভোর সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ মাদক মামলার তিন আসামি গ্রেপ্তার করে। আসামিদের থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় শ্রমিক কলেজের সামনে গাড়ি থেকে নেমে পুলিশ একজন বিএনপি নেতার সঙ্গে কথা বলেন।

এসময় দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে বিএনপি নেতা রফিকুল ইসলাম (৪৫) নিহত ও দুই এসআই গুরুতর আহত হন।

এর মধ্যে কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩৯) হাসপাতালে মারা যান। এই ঘটনায় কালীগঞ্জ থানার কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। এই মামলার ছায়া তদন্ত করে এসআরবি ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) শাহ আলম কালের কণ্ঠকে বলেন, ‘আসামিকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!