পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের রেজিস্ট্রেশন শুরু

0
images

শুরু হচ্ছে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (পিএমএনসি) ফল ২০২৬। এরই মধ্যে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন, যা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।

দেশের প্রতিযোগিতামূলক ই-স্পোর্টসের অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে থাকছে ১০ লাখ টাকার প্রাইজ পুল। পাশাপাশি, থাকছে আন্তর্জাতিক ই-স্পোর্টসে নিজেদের মেলে ধরার সুযোগ।

যারা নিজেদের সেরা প্রমাণ করে শীর্ষ চারে জায়গা করে নিতে পারবে, তারা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পিএমগো সাউথ এশিয়া কোয়ালিফায়ারে লাল-সবুজের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখা যাবে পাবজি মোবাইলের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এবারের পুরো মহাযজ্ঞের আয়োজনে সহযোগী হিসেবে কাজ করছে GOAT Esports।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজকের গরম সংবাদ

URL has been copied successfully!