টাঙ্গাইলে ছাগল তুলতে পরিত্যক্ত কূপে নেমে বাবা–ছেলেসহ চারজনের মৃত্যু

0
tangail-four-death

টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি পরিত্যক্ত কূপে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা–ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে লাকার টেলকির জলই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা ও তাঁর ছেলে নেইমার ম্রং এবং একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ সকালে প্রথমে গাবরিয়েল নকরেক কূপে নামেন। পরে তাঁর কোনো সাড়া না পেয়ে একে একে আরও তিনজন কূপে নামেন। কিন্তু তাঁদেরও কোনো সাড়া না মেলায় স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের স্বল্পতার কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!