ভালো খেলেছে ব্রাজিল, মনে করেন আনচেলত্তি

0
Brazil

৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জয়ে ফিরেছে ব্রাজিল। এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষেও উঠে গেছে দলটি। ম্যাচ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় ব্রাজিল ‘ভালো খেলেছে’ বলে মন্তব্য করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচের পর আনচেলত্তি মিক্সড জোনে বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। আমাদের খেলার মান বেড়েছে, তীব্রতা বেড়েছে। আর আক্রমণেও আমরা আগের ম্যাচের চেয়ে আরও বেশি নির্ভুল ছিলাম।

তবে মোটের ওপর দলের আক্রমণভাগের পারফরম্যান্স নিয়েই সন্তুষ্টিই প্রকাশ করেছেন ব্রাজিল কোচ, ‘আমার মনে হয়, আক্রমণভাগে আমাদের সমন্বয় ভালো ছিল। ওরা ঠিকঠাকই খেলেছে। আমাদের সামনে সব সময় (হাইতির) পাঁচজন খেলোয়াড় ছিল। আমার মনে হয়, আমরা ভালো খেলেছি।’

ব্রাজিল গ্রুপ পর্বে শেষ ম্যাচটি খেলবে ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!