১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

0
sa_118.1783088985

ময়মনসিংহের ত্রিশালে একটি মসজিদের ইমামের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।    

অভিযুক্ত ইমামের নাম সাইফুল ইসলাম খোকা। তার বাড়ি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাপখালী গ্রামে। 

প্রত্যক্ষদর্শী ফরহাদ জানান, জুমার নামাজের আধাঘণ্টা পর মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে তিনি শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান ইমাম মেয়েটিকে ঝাপটিয়ে ধরে আছে। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে অভিযুক্তকে আটক করা হয়। 

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!