লালপুরে হেরোইনসহ ২ মাদক কারবারি আটক
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার সময় তাদের আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলি শের চৌকস একটি ট্রিম নিয়েওয়ালিয়া বাজারের আলী মার্কেটের একটি অব্যবহৃত দোকানে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে দুই মাদক কারবারি—মো. সাহাবুল ইসলাম সাধন (৩৬) ও মো. ঝুমুর আলীকে (৩৪) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ পুরিয়া হেরোইন, যার মোট ওজন প্রায় ৩ গ্রাম।
আটকরা উভয়েই লালপুর উপজেলার ওয়ালিয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
লালপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক কারবারিই আইনের বাইরে থাকতে পারবে না।’
