জমে উঠেছে ব্যাচেলরদের ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই!

0
arg-vs-

অসুস্থতা কাটিয়ে ফিরলেন নির্মাতা কাজল আরেফিন অমি; বিশ্বকাপ ফুটবলের চমক নিয়ে বঙ্গ-তে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বহুল প্রতীক্ষিত চ্যাপ্টার ১৩।অমির অসুস্থতার কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৩’।দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে এবারের চ্যাপ্টারটি সাজানো হয়েছে বিশ্বকাপ ফুটবলের আবহে। বৃহস্পতিবার থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে উপভোগ করা যাচ্ছে নতুন এই পর্বগুলো।সম্প্রতি শুটিং চলাকালীন হঠাৎ গলায় পলিপাসজনিত সমস্যার কারণে নির্মাতা অমিকে সাময়িকভাবে শুটিং কার্যক্রম স্থগিত করতে হয়েছিল।বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার সম্পূর্ণ কথা বলা নিষেধ ছিল এবং তাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হয়েছিল। এর ফলেই মূলত চ্যাপ্টার ১৩-এর শুটিং সম্পন্ন করতে বিলম্ব হয় এবং রিলিজ পিছিয়ে যায়।তবে, দর্শকদের অকৃত্রিম ভালোবাসার কথা মাথায় রেখে, সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজ শুরু করে এই চ্যাপ্টারটিকে ভক্তদের জন্য একটি বিশেষ উপহার হিসেবে নিয়ে এসেছেন তিনি।এবারের চ্যাপ্টারের সবচেয়ে বড় চমক বা ‘সারপ্রাইজ’ হলো এর ফুটবল বিশ্বকাপ থিম। ব্যাচেলর পয়েন্টের প্রিয় চরিত্রগুলোকে এবার দেখা যাবে ফুটবল মাঠে এক অন্যরকম লড়াইয়ে অবতীর্ণ হতে।ব্যাচেলররা ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল মাঠে তুমুল উত্তেজনাপূর্ণ এক ম্যাচে অংশ নিচ্ছেন। এটিকে ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।রিলিজ শিডিউল প্রসঙ্গে নির্মাতার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, আজ ৯ জুলাই চ্যাপ্টার ১৩-এর প্রথম ৪টি পর্ব (পর্ব ৯৭ থেকে ১০০) বঙ্গ-তে মুক্তি পেয়েছে। অন্যদিকে, বাকি ৪টি পর্ব (পর্ব ১০১ থেকে ১০৪) আগামী ১৬ জুলাই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!