নাফ নদীপথে পাচারের সময় আড়াই লাখ ইয়াবা উদ্ধার

0
965513167

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীপথে মিয়ানমার থেকে পাচারের সময় মালিকবিহীন ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত তিন চোরাকারবারি নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারে পালিয়ে যান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উখিয়া পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮-এর প্রায় সাড়ে ৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অভিযান চালায়। এ সময় তিন ব্যক্তি বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করছে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।

বিজিবি আরো জানায়, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতরে খাকি রঙের নীল বায়ুরোধী ২৫টি প্যাকেটে রাখা ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের সময় আশপাশে আরো তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!