ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত রুবেল শ্যামকুড় মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে রুবেল কয়েকজনকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্পের বিএসএফের টহলদল তাদের উপর রাবার বুলেটে ছোড়ে। এতে রুবেল আহত হয়।
পরে তার সঙ্গে থাকা সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর পরে যশোর মেডিক্যালে ভর্তি করেন। সেখানে চিকিৎসার পর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, ‘গুলিতে একজন আহত হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় আছে।
