প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে ফল ও বনজ চারা বিতরণ

0
WhatsApp Image 2026-08-04 at 3.21.06 PM

ভিপি পারভেজ সোনারগাঁ প্রতিনিধি (নারায়ণগঞ্জ)
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর ইউনিয়নের ৬৯নং দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
একইসঙ্গে দুধঘাটা এলাকার একটি সড়কের আরসিসি পাকাকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা, শিক্ষানুরাগী ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা। প্রধান অতিথির বক্তব্যে মাসুম রানা বলেন, শিক্ষার্থীদের হাতে একটি করে ফলের গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বৃক্ষপ্রেমের চেতনা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের মাধ্যমে একটি সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, সোনারগাঁও উপজেলায় আগামী পাঁচ বছরে ২ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
সবাই একটি করে গাছ লাগাবেন, পরিচর্যা করবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে ৬৯নং দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দুধঘাটা এলাকার সানাউল্লাহ, রিপনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

URL has been copied successfully!