কুমিল্লার শাসনগাছা রেলগেটে আবাসিক হোটেল ‘জিনুক এ মাদক ও দেহ ব্যবসা জমজমাট
কুমিল্লার শাসনগাছা রেলগেট এলাকায় অবস্থিত আবাসিক হোটেল ‘জিনুক’কে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, হোটেলটিতে বিভিন্ন বয়সের পতিতা মেয়ে দের দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের হলেও প্রশাসনের তেমন কোনো ভুমিকা নেই।অভিযোগকারীদের দাবি, বিষয়টি থানায় জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। গতকাল ০৯জুলাই কোতোয়ালি থানার ওসি কে দৈনিক বর্তমান দিনকাল, বিষয় টি জানালে তিনি ৪ ঘন্টা পড়ে এসআই মামুন কে, পাঠালেও তিনি কাউকে আটক না করিয়া সেখান থেকে চলে আসে।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
